মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা?

সঠিক উত্তর

নিউট্রিনো

সঠিক উত্তর: নিউট্রিনো

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• পরমাণুর মৌলিক কণিকা
- যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে মৌলিক কণিকা বলে। পরমাণুর মৌলিক কণিকা তিন ধরনের; যথা- স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা ও কম্পোজিট কণিকা।

১. স্থায়ী মৌলিক কণিকা: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটি মূল কণিকা সব মৌলের পরমাণুতে থাকে বলে এগুলোকে স্থায়ী মূল কণিকা বলা হয়। পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ।
বি.দ্র. শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুতে ১টি ইলেকট্রন ও ১টি প্রোটন আছে, এতে কোনো নিউট্রন নেই।

২. অস্থায়ী মৌলিক কণিকা: কিছু কিছু কণিকা কোনো কোনো মৌলের পরমাণুতে অস্থায়ীভাবে খুব স্বল্প সময়ের জন্য বিরাজ করে। এগুলোকে অস্থায়ী মূল কণিকা বলা হয়। অস্থায়ী মূল কণিকার সংখ্যা প্রায় ১০০। নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন (ইলেকট্রনের প্রতিকণা), মেসন, বোসন, গ্র্যাভিট্রন প্রভৃতি উল্লেখযোগ্য অস্থায়ী মূল কণিকা।

৩. কম্পোজিট কণিকা: স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়া আরও এক প্রকার কণিকা পরমাণুতে থাকে, যাদেরকে কম্পোজিট কণিকা বলা হয়। উদাহরণ- আলফা কণিকা, ডিউটেরন কণিকা ইত্যাদি।

উৎস: রসায়ন প্রথম পত্র (এইচ এসসি প্রোগ্রাম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নিউট্রিনো সঠিক
  2. ইলেকট্রন
  3. প্রোটন
  4. ডিউটেরন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি প্রধান শিক্ষক
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    ১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

  5. 5

    ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল