মেধাবী
Toggle menu

পোকামাকড় দমনে নিচের কোন ক্ষারীয় বস্তুটি ব্যবহার করা হয়?

সঠিক উত্তর
মিল্ক অফ লাইম

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রাত্যহিক জীবনে ক্ষারের ব্যবহার:
- আমাদের ব্যবহৃত কাপড় কাচার সাবান তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ও চর্বি বা তেল থেকে।
- সেভিং ফোম বা নরম সাবান তৈরিতে পটাসিয়াম হাইড্রোক্সাইড ও চর্বি বা তেল ব্যবহার করা হয় ।
- খাওয়ার পরে দাঁত পরিষ্কার করার জন্য সবাই টুথপেস্ট বা টুথ পাউডার ব্যবহার করে থাকেন এগুলো ক্ষারীয়।
- খাওয়ার পরে দাঁতের ফাঁকের খাদ্যকণা থেকে ব্যাকটেরিয়ার প্রভাবে আমাদের মুখে অ্যাসিডীয় অবস্থা তৈরি হয়।
- টুথপেস্ট বা টুথ পাউডার ব্যবহার করলে একদিকে যেমন দাঁত পরিষ্কার হয়, অন্যদিকে তেমনি টুথপেস্ট বা টুথ পাউডারের ক্ষার সৃষ্ট অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দাঁতকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে ।
- এন্টাসিড অ্যাসিড মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড Mg(OH)2ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড Al(OH)3 নামের ক্ষার যা গ্যাস্ট্রিকের ব্যথা বা অ্যাসিডিটির কারণে খাওয়া হয়। 
- মৌমাছির হুল ফুটালে বা পিঁপড়া কামড়ের জ্বালা কমানোর জন্য ক্যালামিন লোশন ব্যবহার করা হয় যা আসলে জিংক কার্বোনেট। অনেকে বেকিং সোডাও ব্যবহার করে থাকেন।
- কারণ পিঁপড়ার কামড়ে মূলত ফরমিক অ্যাসিড এবং মৌমাছির হুলে ফরমিক অ্যাসিড, মেলিটিন, ও অ্যাপামিন নামক অ্যাসিডডক পদার্থ নিঃসৃত হয়।
- ফলে ঐ স্থান জ্বালা-পোড়া করে ও ফুলে যায় । এই অ্যাসিড নিষ্ক্রিয় করতে এ জাতীয় ক্ষারীয় বস্তুগুলো ব্যবহার করা হয়।
- মাটির অ্যাসিডিটি বাড়লে এর উর্বরতা শক্তি নষ্ট হয়। তাই মাটির উর্বরতা শক্তি ফেরাতে চুন (CaO), চুনা পাথর জাতীয় ক্ষারক পদার্থ ব্যবহার করা হয়।
- মিল্ক অফ লাইম নামক ক্ষারীয় বস্তু পোকামাকড় দমনে ব্যবহার করে থাকি। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

সকল অপশন

রেফারেন্স মাত্র

মিল্ক অফ লাইম সঠিক
লাইম ওয়াটার
ব্লিচিং পাউডার
মিল্ক অফ ম্যাগনেসিয়া

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড