মেধাবী
Toggle menu

কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস?

সঠিক উত্তর
চার-অধ্যায়

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- প্রদত্ত প্রশ্নে চার-অধ্যায় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।

• চার-অধ্যায়:
- চার-অধ্যায় একটি রাজনৈতিক উপন্যাস।
- সন্ত্রাসবাদের সমালোচনা করে এই উপন্যাসটি রচিত।
- উপন্যাসের চরিত্রে ইন্দ্রনাথ সন্ত্রাসবাদীদের নেতা। তিনি একদিকে অতিমানবিক অন্যদিকে নিষ্ঠুর ও মানবতাশূন্য।
- ইন্দ্রনাথ এর নির্দেশে অতীন ও এলার প্রেমের সমাপ্তি এই উপন্যাসের মুখ্য কাহিনী।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: অতীন, এলা, ইন্দ্রনাথ।
 
• বাকি অপশনগুলো:
- ডাকঘর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক সাংকেতিক নাটক।
- কালান্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতবর্ষীয় রাজনৈতিক সমস্যা বিষয়ক বিভিন্ন প্রবন্ধের সংকলন।
- পরিশেষ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ক) চার-অধ্যায়
খ) ডাকঘর
গ) কালান্তর
ঘ) পরিশেষ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড