সাহিত্যিক, সমালোচক, সম্পাদক বুদ্ধদেব বসু ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। - তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে। - তাঁর শৈশব, কৈশোর ও যৌবনের প্রথমভাগ কাটে কুমিল্লা, নোয়াখালী ও ঢাকায়। - ঢাকা থেকে প্রগতি (১৯২৭-১৯২৯) এবং কলকাতা থেকে কবিতা (১৯৩৫-১৯৬০) পত্রিকা প্রকাশ ও সম্পাদনা তাঁর জীবনের উল্লেখযোগ্য কর্ম। - তিনি রোম্যান্টিক কবিচেতনার অধিকারী ছিলেন; তবে পরবর্তীকালে তিনি আবেগ অপেক্ষা মননশীলতার ওপর গুরুত্বারোপ করেন। - মননশীল প্রবন্ধ ও সাহিত্য-সমালোচনায় তিনি সূক্ষ্ম বুদ্ধিবৃত্তির পরিচয় দিয়েছেন। - তাঁর গদ্যশৈলীতে আছে ব্যক্তিত্বের ছাপ। - পদ্যগদ্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা শতাধিক।
সেসবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: কবিতা - বন্দীর বন্দনা (১৯৩০) - কঙ্কাবতী (১৯৩৭) - দ্রৌপদীর শাড়ী (১৯৪৮) - শীতের প্রার্থনা: বসন্তের উত্তর (১৯৫৫) - যে আঁধার আলোর অধিক (১৯৫৮) উপন্যাস - সাড়া (১৯৩০) - সানন্দা (১৯৩৩) - লাল মেঘ (১৯৩৪) - পরিক্রমা ( ১৯৩৮) - তিথিডোর (১৯৪৮) - রাতভর বৃষ্টি (১৯৬৭) - পাতাল থেকে আলাপ (১৯৬৭) - গোলাপ কেন কালো (১৯৬৮) গল্পগ্রন্থ - অভিনয়, অভিনয় নয় (১৯৩০) - রেখাচিত্র (১৯৩১) - ভাসো আমার ভেলা (১৯৬৩) নাটক - তপস্বী ও তরঙ্গিণী (১৯৬৬) - কলকাতার ইলেকট্রা ও সত্যসন্ধ (১৯৬৮) প্রবন্ধ - কালের পুতুল (১৯৪৬) - সাহিত্যচর্চা (১৯৫৪) - রবীন্দ্রনাথ: কথাসাহিত্য (১৯৫৫) - স্বদেশ ও সংস্কৃতি (১৯৫৭) ভ্রমণ ও স্মৃতিকথা - হঠাৎ আলোর ঝলকানি (১৯৩৫) - সব-পেয়েছির দেশে (১৯৪১) - জাপানি জার্নাল (১৯৬২) - দেশান্তর (১৯৬৬) - আমার ছেলেবেলা (১৯৭৩) - আমার যৌবন (১৯৭৬) অনুবাদ - কালিদাসের মেঘদূত (১৯৫৭) - শার্ল বোদলেয়ার: তাঁর কবিতা (১৯৬০) - রাইনের মারিয়া রিলকের কবিতা (১৯৭০) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।