• আধুনিক যুগের কাব্য - সারদা মঙ্গল। - এটি বিহারীলাল চক্রবর্তীর রচিত। - বাকিগুলো মধ্যযুগের কাব্য।
• বিহারীলাল চক্রবর্তী: - তিনি ১৮৩৫ সালে নিমতলা, কলকাতায় জন্মগ্রহণ করেন। - তিনি আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত। - তিনি বাংলা সাহিত্যের আধুনিক গীতিকবিতার স্রষ্টা। - রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'সারদা মঙ্গল' কাব্য পড়ে তাঁকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। - তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সারদা মঙ্গল'। - তাঁর শেষ কাব্যগ্রন্থ 'সাধের আসন'। একে 'সারদা মঙ্গল' কাব্যের পরিশিষ্ট বলা হয়। - তিনি ১৮৯৪ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।