মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম পদের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু হয় তাকে সাধিত ধাতু বলে। যেমন : চল্ + আ = চলা কর্ + আ = করা বল্ + আ = বলা চলা, করা, বলা - একই সঙ্গে সাধিত ধাতু, কৃদন্ত পদ এবং ক্রিয়া বিশেষ্য। উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।