মূল বিষয়বস্তুতে যান

কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?

সঠিক উত্তর

ইস্পাত

সঠিক উত্তর: ইস্পাত

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ এবং এটি চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। কঠিন মাধ্যমে অণুগুলো খুব কাছাকাছি এবং সুশৃঙ্খলভাবে সজ্জিত থাকে, যার ফলে শব্দ তরঙ্গ দ্রুত এক অণু থেকে অন্য অণুতে স্থানান্তরিত হতে পারে। কঠিন পদার্থের মাধ্যমে (যেমন: ইস্পাত, লোহা) শব্দের গতি সবচেয়ে বেশি

শব্দ তরঙ্গ:
- শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, কারণ বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এবং সেটি সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয়।
- এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ কারণ এই তরঙ্গের প্রবাহের দিক এবং কম্পনের দিক এক।
- কঠিন পদার্থের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। যেমন: ইস্পাত, লোহা ইত্যাদি।
- তরল পদার্থের মাধ্যমে শব্দের গতি কঠিন পদার্থের চেয়ে কম। যেমন: পানি।
- বায়বীয় পদার্থের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম।
- আর শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য।
- শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপরও নির্ভর করে।
- শব্দের তীব্রতা অন্যান্য তরঙ্গের মতো তার বিস্তারের বর্গের সমানুপাতিক।
অর্থাৎ, তরঙ্গের বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা বেশি হবে এবং তরঙ্গের বিস্তার কম হলে শব্দের তীব্রতা কম হবে।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বায়ু
  2. পানি
  3. ইস্পাত সঠিক
  4. শূন্যস্থান

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল