মূল বিষয়বস্তুতে যান

জসীমদ্‌দীনের কোন সাহিত্যটি “The Field of the Embroidered Quilt” নামে অনূদিত ও প্রকাশিত হয়?

সঠিক উত্তর

নক্সী কাঁথার মাঠ

সঠিক উত্তর: নক্সী কাঁথার মাঠ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• পল্লীকবি জসীমউদ্‌দীনের 'নক্সী কাঁথার মাঠ' কাব্যটি ১৯২৯ সালে E.M. Millford ই.এম. মিলফোর্ড ইংরেজীতে “The Field of the Embroidered Quilt” নামে অনুবাদ করেন।

• পল্লীকবি জসীমউদ্‌দীন:
- ১ লা জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা জন্মগ্রহন করেন।
- তাঁর ছাত্রাবস্থায় “কবর” কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত হয়।
- ‘কবর’ কবিতাটি ‘রাখালী’ কাব্যগ্রন্থের অনর্গত।
- তাঁর বিখ্যাত গাথা কাব্যগুলো হলো: নক্সীকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, মা যে জননী কান্দে ইত্যাদি।
- “সুচয়িনী” জসীমউদ্‌দীনের নির্বাচিত কবিতার সংকলন।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- জসীমউদ্দীন “জারীগান” ও “মুর্শীদা গান” নামক গ্রন্থ সংকলন ও সম্পাদনা করেছেন।
- তিনি ১৯৭৬ সালে ঢাকায় মারা যান।

• 'নক্সী কাঁথার মাঠ' কাব্য:
- কবি জসীমউদ্দিন রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য।
- এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M Millford গ্রন্থটি ''Field of the Embroidery Quilt'' শিরোনামে অনুবাদ করেন।

• তাঁর রচিত ভ্রমণকাহিনীগুলো হলো:
চলে মুসাফির
হলদে পরীর দেশ
যে দেশে মানুষ বড়

অন্যদিকে,
- ধানখেত, সোজন বাদিয়ার ঘাট জসীমউদ্‌দীন রচিত কাব্যগ্রন্থ।
- এক পয়সার বাঁশী জসীমউদ্‌দীনের একটি শিশুতোষ গ্রন্থ।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (একাদশ-দ্বাদশ শ্রেণি), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. এক পয়সার বাঁশি
  2. নক্সী কাঁথার মাঠ সঠিক
  3. ধানখেত
  4. সোজন বাদিয়ার ঘাট

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল