সেক শুভোদয়া: - অশুদ্ধ বাংলা ও প্রচুর ভুল সংস্কৃত শব্দের ব্যবহার পাওয়া যাওয়ায় সুনীতিকুমার চট্টোপাধ্যায় ‘সেক শুভোদয়া’ কে dog sanskrit বলেছেন। - সাহিত্যটি অন্ধকার যুগের একটি নিদর্শন। - ড. মুহাম্মদ এনামুল হকের মতে, ‘সেক শুভদয়া’ খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকের রচনা। - শেখ জালালুদ্দীন তাবরেজি নামের এক অলৌকিক শক্তিধর মুসলমান রাজা লহ্মণ সেনের সভায় গল্পটি পরিবেশন করেন। - গদ্যপদ্য মিলিয়ে গ্রন্থটিতে অধ্যায় আছে ২৫ টি। ১৩২০-২১ বঙ্গাব্দে মণীন্দ্রমোহন বসু ১৩ টি পরিচ্ছেদ বঙ্গানুবাদসহ প্রকাশ করেন- কায়স্থ পত্রিকায়। - সুকুমার সেনের সম্পাদনায় প্রথম মুদ্রিত হয় ১৩৩৪ বঙ্গাব্দে।
উৎস: ১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। ২) ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।