মেধাবী
Toggle menu

বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয়?

সঠিক উত্তর
স্ট্র্যাটোস্ফিয়ার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বায়ুমণ্ডল অঞ্চলসমূহ: - বায়ুমণ্ডলকে চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে চারটি স্তর বা অঞ্চলে ভাগ করা হয়। যেমন- (১) ট্রপোস্ফিয়ার, (২) স্ট্র্যাটোস্ফিয়ার, (৩) মেসোস্ফিয়ার এবং (৪) থার্মোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার: - স্ট্র্যাটোস্ফিয়ারের পর ওপর দিকে 15km থেকে 50km উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার (stratoshere) 35 km বিস্তৃত। - এ স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা -55°C (218K) থেকে ক্রমশ বৃদ্ধি পেয়ে 50km উচ্চতায় 2°C (বা 275K) তাপমাত্রায় পৌঁছে। কিন্তু তাপমাত্রা ট্রপোস্ফিয়ারের মতো ওপর দিকে একইভাবে কমতে থাকে। - বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার নামক স্তরে ওজোন নামক গ্যাসের একটি পাতলা স্তর রয়েছে, একে ওজোন স্তর বলে। - ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলকে সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। - স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের আলোর মধ্যস্থ ক্ষতিকারক UV- রশ্মি শোষণকারী ওজোন (O3) স্তর অক্সিজেন (O2) থেকে সৃষ্টি হয়। - এ ওজোনস্তর ছাতার মতো পৃথিবীকে আচ্ছাদন করে রাখে, ফলে পৃথিবীর প্রাণিকুল UV- রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত থাকে। উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ) এবং পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

থার্মোস্ফিয়ার
স্ট্র্যাটোস্ফিয়ার সঠিক
ট্রপোস্ফিয়ার
মেসোস্ফিয়ার

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড