মূল বিষয়বস্তুতে যান

বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট কোনটি?

সঠিক উত্তর

RCEP

সঠিক উত্তর: RCEP

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট RCEP:গত ১৫ নভেম্বর ২০২০ গঠিত হয় পৃথিবীর বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট ‘Regional Comprehensive Economic Partnership (RCEP)। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের সমন্বয়ে গঠিত হয় এ অর্থনৈতিক জোট যার নেতৃত্বে রয়েছে চীন। চীনের উদ্যোগ ও প্রচেষ্টাতে গঠিত ‘Regional Comprehensive Economic Partnership’ বা ‘আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারী' শীর্ষক এ জোটে রয়েছে ASEAN-এর ১০টি সদস্য দেশ ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং অন্য পাঁচ দেশ অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের এতে অংশগ্রহণের কথা থাকলেও সম্প্রতি চীন-ভারত সীমান্ত উত্তেজনা এবং ভারতে চীনের পণ্য বর্জনের আহ্বানের প্রেক্ষিতে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। তবে ভারত চাইলে আগামীতে এতে অংশগ্রহণ করতে পারবে।RCEP জোটের অর্থনীতি ও বাণিজ্যের আয়তন বিশাল। এটা বিশ্বের সবচেয়ে বড় অবাধ বাণিজ্য এলাকা তৈরি করবে। RCEP'র মূল লক্ষ্য হলো নিজেদের মধ্যে বাণিজ্যে শুল্ক কমানো, সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা ও ই-কমার্সের জন্য নতুন বিধি-বিধান চালু করা। RCEP জোট গঠনে স্বাক্ষরিত চুক্তির ফলে আগামী ২০ বছরের মধ্যে জোট এলাকায় অধিকাংশ আমদানি পণ্যের ওপর শুল্ক উঠে যাবে।সূত্র: Website বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. SAFTA
  2. AFTA
  3. RCEP সঠিক
  4. ASEAN

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল