মেধাবী
Toggle menu

চলিত ভাষায় কোনটির ব্যবহার রয়েছে?

সঠিক উত্তর
প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন) বইয়ে বলা হয়েছে - 'চলিত ভাষায় অপিনিহিতি ও অভিশ্রুতির ব্যবহার রয়েছে'।

অন্যদিকে, ভাষা-শিক্ষা (ড. হায়াৎ মামুদ) বইয়ে বলা হয়েছে - 'সমীভবন, স্বরাগম, স্বরসঙ্গতি, অভিশ্রুতি, স্বরভক্তি প্রভৃতি ধ্বনি-পরিবর্তন রীতির ফলে সৃষ্ট শব্দের প্রয়োগ চলিত ভাষাকে সাধু ভাষা থেকে পৃথক করেছে'।

অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

চলিত ভাষার বৈশিষ্ট্য:

- চলিত ভাষা ব্যাকরণের সকল নিয়মের অনুসারী নয়।
- এ ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার অধিক।
- চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়।
- এ ভাষা বক্তৃতা, আলাপ, নাট্য সংলাপের উপযোগী।
- চলিত ভাষা পরিবর্তনশীল।
- চলিত ভাষার গতি লঘু, চঞ্চল ও সাবলীল।
- চলিত ভাষায় অপিনিহিতি ও অভিশ্রুতির ব্যবহার রয়েছে।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

স্বরসঙ্গতি
অসমীকরণ
অপিনিহিতি
অন্তর্হতি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড