মেধাবী
Toggle menu

মৃত পশুর সৎকারে কোনটি ব্যবহৃত হয়?

সঠিক উত্তর
ডিডিটি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মৃত পশুর সৎকার: 
- মৃত পশুকে যেখানে সেখানে ফেলে রাখা যাবে না, মৃত পশু পরিবেশ দূষিত করে। 
- পশুর রোগ জীবাণু বাতাসে ছড়ায় এবং সুস্থ পশুকে আক্রান্ত করে, তাই মৃত্যুর পর অতি দ্রুত খামার ও বসতবাড়ি হতে দূরে মৃত পশুকে সৎকারের ব্যবস্থা করতে হবে। 
- মৃত পশুকে উঁচু স্থানে মাটির ১ : ২২ মিটার (৪ ফুট) গভীরে গর্ত করে মাটি চাপা দিতে হবে। 
- মাটি চাপা দেওয়ার সময় গর্তের উপরের স্তরে চুন বা ডিডিটি ছড়িয়ে দিতে হবে এবং এর উপর মাটি ছিটিয়ে দিতে হবে। 

মৃত পাখির সৎকার: 
- খামার ও বসত বাড়ি থেকে দূরে সৎকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
- হাঁস মুরগির মৃত্যুর পর যেখানে সেখানে না ফেলে একটি গর্ত করে মাটি চাপা দিতে হবে, অন্যথায় মৃত পাখি থেকে রোগজীবাণু চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এলাকার সুস্থ ও জীবিত পাখিকে আক্রান্ত করবে। 
- খামারে মহামারী আকারে অনেক পাখির মৃত্যু হলে বড় গর্তে মাটি চাপা দিয়ে মাটির উপর DDT (Dichloro Diphenyl Trichloroethane) ছিটিয়ে দিতে হবে। 

মৃত মাছের সৎকার: 
- অনেক সময় চিকিৎসা করেও রোগাক্রান্ত মাছকে নীরোগ করা যায় না। 
- বিপুল হারে মাছ মরতে শুরু করে। 
- অতঃপর পঁচে দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ দূষিত হয়। 
- এমতাবস্থায় নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে- 
• জাল দিয়ে মৃত মাছগুলোকে সংগ্রহ করতে হবে। 
• পুকুর থেকে অনেক দূরে যেখান থেকে বৃষ্টির পানি গড়িয়ে পুকুরে প্রবেশ করবে না সেখানে তিন ফুট গভীর গর্ত করতে হবে। 
• গর্তে মৃত মাছ নিক্ষেপ করে এর উপর ব্লিচিং পাউডার {Ca(OCl)Cl} ছিটাতে হবে। 

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ক্লোরিন
ফরমালিন
ডিডিটি সঠিক
ফসফরাস

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড