• জাহানারা ইমাম: - অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামের এক রক্ষণশীল পরিবারে ১৯২৯ সালের ৩ মে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন। - তিনি শহীদ জননী হিসেবে খ্যাত। - 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটি'র আহবায়করূপে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। - বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তাঁর অসাধারণ ডায়েরি গ্রন্থ 'একাত্তরের দিনগুলি'। - বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো 'একাত্তরের দিনগুলি'। - ১৯৮১-র দিকে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন। - ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান ঘটে। - পরবর্তীতে সেখান থেকে ঢাকায় এনে তাঁকে সমাহিত করা হয়।
• তাঁর রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: - গজকচ্ছপ, - সাতটি তারার ঝিকিমিকি, - অন্য জীবন, - বুকের ভিতর আগুন, - শেক্সপিয়রের ট্রাজেডি, - নাটকের অবসান, - নিঃসঙ্গ পাইন, - ক্যান্সারের সঙ্গে বসবাস, - প্রবাসের দিনগুলি।
অন্যদিকে, • সুফিয়া কামাল রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ - একাত্তরের ডায়েরী। • সেলিনা হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ - একাত্তরের ঢাকা। • হাসান আজিজুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ - একাত্তর করতলে ছিন্নমাথা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।