দুর্বল এসিড: - কিছু জৈব এসিড আছে যেগুলো পানিতে হাইড্রোজেন আয়ন (H+) দেয়। - আবার কিছু জৈব এসিড আছে যেগুলো পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়। অর্থাৎ, যতগুলো এসিডের অনু থাকে তার সবগুলোই হাইড্রোজেন আয়ন (H+) তৈরি করে না, সেই এসিডগুলোকে দুর্বল এসিড বলে। যেমন- • এসিটিক এসিড (CH3COOH), • সাইট্রিক এসিড (C6H8O7), • অক্সালিক এসিড (HOOC-COOH)।
শক্তিশালী এসিড: - অজৈব এসিড গুলো সাধারণত শক্তিশালী এসিড হয়ে থাকে যা মানবদেহের জন্য ক্ষতিকারক। - তাই অজৈব এসিড গুলো খাওয়া যায় না। যেমন- • সালফিউরিক এসিড (H2SO4), • নাইট্রিক এসিড (HNO3), • হাইড্রোক্লোরিক এসিড (HCl)।