বাংলা লিপির আদি উৎস ব্রাহ্মীলিপি। ব্রাহ্মীলিপির তিনটি শাখা য়থা সারদা, নাগর ও কুটিল। এর মধ্যে কুটিল লিপি পূর্বভারতে প্রচলিত ছিল। এই কুটিল রূপ থেকে বাংলা লিপি জন্ম লাভ করে। পাল রাজাদের আমলে বাংলা লিপির গঠন শুরু হয় এবং সেন রাজাদের আমলে তা সুসংগঠিত রূপ লাভ করে। বাংলা লিপিকে মুদ্রণযন্ত্রের উপযোগী করেন পঞ্চানন কর্মকার। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)