• ব্যাকরণের আলোচ্য বিষয়: - ভাষা হলো বাক্যের সমষ্টি। - বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। - আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। - এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। - এই ধ্বনি, শব্দ, বাক্য - প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য। - এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়। সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়। - ব্যাকরণের এসব আলোচ্য বিষয় অন্তত চারটি ভাগে বিভক্ত হয়, যথা - ১. ধ্বনিতত্ত্ব, ২. রূপতত্ত্ব, ৩. বাক্যতত্ত্ব ও ৪. অর্থতত্ত্ব।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।