ব্যাকরণের আলোচ্য বিষয়: - ভাষা হলো বাক্যের সমষ্টি। - বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। - আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। - ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। - এই ধ্বনি, শব্দ, বাক্য- প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য বিষয়। - এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ নিয়ে ব্যাকরণে আলোচনা করা হয়। - ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত চারটি ভাগে। যথা- ১। ধ্বনিতত্ত্ব, ২। রূপতত্ত্ব, ৩। বাক্যতত্ত্ব ও ৪। অর্থতত্ত্ব।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।