- বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে হুসেন শাহি বংশের শাসনামল ছিলো সবচেয়ে গৌরবময়। ১৪৯৩ সালে আলাউদ্দিন হুসেন শাহ এই বংশের শাসনামলের সূচনা করেন। - তিনি ১৪৯৩ সাল থেকে ১৫১৯ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে বাংলা শাসন করেন। তাকে হুসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান বিবেচনা করা হয়। - হাবসি শাসনে বিপর্যস্ত বাংলায় তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন। ১৫৩৮ সাল পর্যন্ত হুসেন শাহি বংশ বাংলা শাসন করে। (তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)