• 'আবলি', 'গুচ্ছ', 'মালা'- অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়।
• বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ- আবলি- পুস্তকাবলি গুচ্ছ- কবিতাগুচ্ছ। দাম- কুসুমদাম, পুষ্পদাম। নিকর- কমলনিকর। পুঞ্জ- মেঘপুঞ্জ। মালা- পর্বতমালা। রাজি- তারকারাজি। রাশি- বালিরাশি। নিচয়- কুসুমনিচয়।
• উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ গুলো হলো: গণ - দেবগন, নরগণ, জনগণ ইত্যাদি। বৃন্দ- সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ ইত্যাদি। মণ্ডলী - শিক্ষকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ইত্যাদি। বর্গ - পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি, ২০১৯ সংস্করণ।