• ধাতুর গণ: - 'গণ' শব্দের অর্থ শ্রেণি। - কিন্তু ধাতুর 'গণ' বলতে ধাতুগুলোর বানানের ধরন বোঝায়। - 'ধাতুর গণ' ঠিক করতে দুটি বিষয় লক্ষ রাখতে হয়। যেমন - (ক) ধাতুটি কয়টি অক্ষরে গঠিত? (খ) ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণটি কী? - বাংলা ভাষার সমস্ত ধাতুকে বিশটি গণে ভাগ করা হয়েছে। যেমন - → শু - আদিগণ, → কর্ - আদিগণ, → কহ্ - আদিগণ, → ফিরা - আদিগণ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।