'অনন্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সান্ত
সঠিক উত্তর
সঠিক উত্তর: সান্ত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাংলা একাডেমি অনুসারে,
অন্ত (বিশেষ্য) - শেষ; অবসান, প্রান্ত; সীমা, মৃত্যু; নাশ;
অনন্ত (বিশেষণ) - অসীম; অশেষ।
সান্ত (বিশেষণ) - অন্তবিশিষ্ট; সীমাবদ্ধ; সসীম।
বোর্ড বই অনুসারে - অনন্ত এর বিপরীত শব্দ 'অন্ত'।
ডঃ হায়াত মামুদের বইতে, অনন্ত এর বিপরীত শব্দ 'অন্ত/সান্ত'।
আলোচনার খাতিরে বলতে হয়, আমরা দেখতে পাচ্ছি, 'অন্ত' শব্দটি একটি বিশেষ্য। কোন কিছুর অন্ত না থাকলে তাকে বলে 'অনন্ত' আর অন্ত থাকলে 'সান্ত'।
অপশনে দুইটাই থাকলে উত্তর 'সান্ত' হওয়া উচিত। কারণ, বিশেষণের বিপরীত শব্দ বিশেষণ হলে যথাযথ হয়।
যেমন, আমরা চরিত্রহীন (বিশেষণ) শব্দটির বিপরীত শব্দ হিসেবে 'চরিত্রবান' (বিশেষণ) কে গ্রহণ করি। চরিত্রহীনের বিপরীত শব্দ 'চরিত্র' (বিশেষ্য) কে ধরা হয় না।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন