• জহির রায়হান রচিত উপন্যাস - শেষ বিকেলের মেয়ে। - এটি ১৯৬০ সালে প্রকাশিত হয়।
• জহির রায়হান: - তিনি ১৯৩৫ সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক। - তাঁর প্রকৃত নাম - মোহাম্মদ জহিরুল্লাহ। - তাঁর সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’। - তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনো আসে নি’। - তাঁর সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবি ‘বাহানা’। - তাঁর সৃষ্ট 'কাঁচের দেয়াল' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে 'নিগার পুরস্কার' লাভ করে। - 'হাজার বছর ধরে' উপন্যাসের জন্য তিনি আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন।
• তাঁর রচিত উপন্যাস: - আরেক ফাল্গুন, - হাজার বছর ধরে, - বরফ গলা নদী, - আর কতদিন, - তৃষ্ণা, - শেষ বিকেলের মেয়ে, - কয়েকটি মৃত্যু।
অন্যদিকে, • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস - শেষ প্রশ্ন, শেষের পরিচয়। • রবীন্দ্রনাথ রচিত উপন্যাস - শেষের কবিতা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।