কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা' উপন্যাসটি ১৩৩৪ বঙ্গাব্দে ' নওরোজ' পত্রিকায় প্রকাশিত হয়৷ এটি গ্রন্থাকারে প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দে (১৯৩১)। এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে৷ এ উপন্যাসের প্রধান চরিত্র হলো জাহাঙ্গীর৷ নারী সম্পর্কে এ উপন্যাসে বলা হয়েছে: 'ইহারা মায়াবিনীর জাত৷ ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে৷ ইহারা গহন-পথের কণ্টক, রাজপথের দস্যু'। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।