• পল্লীকবি জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) একজন প্রখ্যাত বাঙালি কবি। • তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত। • ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। • পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত।
• জসীমউদ্দীন রচিত একমাত্র উপন্যাস ‘বোবা কাহিনী’। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬৪ সালে। উপন্যাসে মাহাজনী শোষণের কারণে গ্রামের প্রান্তিক চাষি আজহারের ভূমিহীন, শহরে সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধার্মিক কর্তৃক মেধাবী বছির নিগ্রহ ইত্যাদি বর্ণিত হয়েছে। উপন্যাসের কয়েকটি চরিত্র: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ: - রাখালী, - নকশী কাঁথার মাঠ, - সোজন বাদিয়ার ঘাট, - বালুচর, - ধানখেত, - রূপবতী, - মাটির কান্না, - সুচয়িনী, - মা যে জননী কান্দে ইত্যাদি।
• তাঁর রচিত আত্মকথা: - জীবনকথা, - স্মৃতিপট, - যাদের দেখেছি, - ঠাকুর বাড়ির আঙ্গিনায়।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ: - ডালিমকুমার, - এক পয়সার বাঁশি, - হাসু।
• তাঁর রচিত নাটক- - পদ্মাপার, - বেদের মেয়ে, - মধুমালা, - পল্লীবধূ, - গ্রামের মেয়ে ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।