হাসান আজিজুল হক রচিত উপন্যাস কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সাবিত্রী উপাখ্যান
সঠিক উত্তর
সঠিক উত্তর: সাবিত্রী উপাখ্যান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ হাসান আজিজুল হক রচিত উপন্যাস - 'সাবিত্রী উপাখ্যান'।
অন্যদিকে,
- 'নদী উপাখ্যান' ইমদাদুল হক মিলন রচিত উপন্যাস।
- 'রাজা উপাখ্যান' শওকত ওসমান রচিত উপন্যাস।
- 'ভাওয়ালগড়ের উপাখ্যান' আবু জাফর শামসুদ্দীন রচিত উপন্যাস।
• হাসান আজিজুল হক:
- হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২রা ফেব্রুয়ারি, পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত।
- ১৯৬০ সাল থেকে লেখক হিসেবে নিজেকে তৈরি করার সিদ্ধান্ত নিয়ে সক্রিয় সাহিত্যচর্চা শুরু করেন।
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্র বিভাগে অধ্যাপনা শেষে তিনি অবসর নিয়েছেন।
- ১৯৭০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
• তাঁর রচিত উপন্যাস:
- বৃত্তায়ন,
- শিউলি,
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান।
• গল্পগ্রন্থ:
- সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য,
- আত্মজা ও একটি করবী গাছ,
- জীবন ঘষে আগুন,
- নামহীন গোত্রহীন,
- পাতালে হাসপাতালে,
- আমরা অপেক্ষা করছি,
- রোদে যাবো,
- মা-মেয়ের সংসার,
- নির্বাচিত গল্প,
- রাঢ়বঙ্গের গল্প।
• মুক্তিযুদ্ধ বিষয়ক:
- একাত্তর-করতলে ছিন্ন মাথা।
• সম্পাদনা:
- অসীমান্তিক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন