জাতীয় বৃক্ষ:- আম গাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ।- এ ঘোষণা দেয়া হয় ২০১০ সালের ১৫ নভেম্বর।- আম গাছ সাধারণত ১১৫-১৩০ ফুট লম্বা এবং সর্বোচ্চ ৩৩ ফুট চওড়া হয়ে থাকে।- আম গাছ বহু বছর বাঁচে, এর কিছু প্রজাতিকে ৩০০ বছর বয়সেও ফলবতী হতে দেখা যায়।- এর প্রধান শিকড় মাটির নিচে প্রায় ২০ ফুট গভীর পর্যন্ত যায়।- আম গাছের পাতা চিরসবুজ, সরল, পর্যায়ক্রমিক; কচি পাতা দেখতে লালচে-গোলাপি রঙের হয়।- আমের মুকুল বের হয় ডালের ডগা থেকে, মুকুল থেকে শুরু করে আম পাকা পর্যন্ত প্রায় ৩-৬ মাস সময় লাগে।তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ০৫ জুন ২০১৮।