প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সবুজপত্র
সঠিক উত্তর
সঠিক উত্তর: সবুজপত্র
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা হচ্ছে সবুজপত্র।
প্রমথ চৌধুরী:
- ১৮৬৮ সালের ৭ আগস্ট, যশোরে প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক ছিলেন।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক এবং বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে খ্যাত।
- সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
- প্রথমবার গদ্য/প্রবন্ধে চলিত রীতি প্রয়োগ করেন।
- বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।
- মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকার সম্পাদক।
- মৃত্যু: ১৯৪৬, শান্তিনিকেতন।
কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ,
- পদচারণ।
গল্পগ্রন্থ:
- চার-ইয়ারি কথা,
- নীললোহিত ও গল্পসংগ্রহ,
- আহুতি।
প্রবন্ধগ্রন্থ:
- তেল-নুন-লাকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- নানা চর্চা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ।
অন্যদিকে,
- কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
- সমাচার চন্দ্রিকা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
- সমাচার দর্পণ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন