ইপিজেডসমূহে ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা – ৪৫৪ টি এবং বাস্তবায়নাধীন রয়েছে - ৭৭টি।
সবচেয়ে বেশি উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান রয়েছে
- চট্টগ্রাম ইপিজেডে; উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা
১৫৪টি।
দ্বিতীয় - ঢাকা - ইপিজেড; উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা - ৯২টি।
সবচেয়ে কম উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান রয়েছে - ঈশ্বরদী ইপিজেডের; উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা - ২০টি।
বাংলাদেশের ইপিজেডসমূহে ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত মোট বিনিয়োগ হয়েছে - ৫,৮৫৮.০২ মিলিয়ন মার্কিন ডলার।
ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত ইপিজেডসমূহ হতে ক্রমপুঞ্জিত রপ্তানির পরিমাণ – ৯২.০৫ মিলিয়ন মার্কিন ডলার।
সবচেয়ে বেশি বিনিয়োগ হয় ও রপ্তানি আয় আসে - চট্টগ্রাম ইপিজেড।
উল্লেখ্য যে, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট জাতীয় রপ্তানির ১৭.১৪ শতাংশ ইপিজেড হতে রপ্তানি হয়েছে।
ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহে সর্বমোট ৪,৮০,১৪০ বাংলাদেশীর প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তন্মধ্যে ৬৬ শতাংশ নারী।
উৎস: বেপজা ওয়েবসাইট।