• এপ্রিল মাসে তা সর্বোচ্চে পৌঁছায়। - এপ্রিলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে গড় তাপমাত্রা থাকে প্রায় ২৭°সে এর মতো এবং সর্বপশ্চিম-কেন্দ্রীয় অংশে এ তাপমাত্রা থাকে ৩০°সে এর মতো। - রাজশাহী এবং কুষ্টিয়া জেলার কিছু কিছু স্থানে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা ৪০°সে কিংবা তারও অধিক উঠে থাকে। - এপ্রিল মাসের পরে গ্রীষ্মকালীন মাসগুলিতে তাপমাত্রা সামান্য হারে হ্রাস পেতে থাকে।
• জানুয়ারি শীতলতম মাস। - তবে এসময় ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দেশের অভ্যন্তরে প্রবিষ্ট শীতকালীন শীতল বায়ুপ্রবাহ দেশের উত্তর-পশ্চিম কোণে পৌঁছতে পৌঁছতে এর তীব্রতা অনেকাংশে হারিয়ে ফেলে। - ডিসেম্বর মাসের শেষ দিকে এবং জানুয়ারি মাসের প্রথম দিকে দেশের সর্ব উত্তর-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলীয় অংশে সর্বনিম্ন তাপমাত্রা একেবারে হিমাঙ্কের কাছাকাছি ৪° থেকে ৭° সে-এ নেমে আসে। শীতকাল এগিয়ে গিয়ে প্রাক-মৌসুমি উষ্ণ ঋতুতে উত্তরণ ঘটার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে।