আলাউদ্দিন আল আজাদ - ছিলেন বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক। - ৬ মে ১৯৩২ সালে তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রাম জন্মগ্রহণ করেন। - তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।
তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ - জেগে আছি (১৯৫০)। যা একটি গল্পগ্রন্থ।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ: কাব্যগ্রন্থ্য: - মানচিত্র - ভোরের নদীর মোহনায় জাগরণ গল্পগ্রন্থ: - জেগে আছি, - ধানকন্যা, - মৃগনাভি, - অন্ধকার সিঁড়ি, - যখন সৈকত, - আমার রক্ত স্বপ্ন আমার, - জীবনজমিন,
উপন্যাস: - তেইশ নম্বর তৈলচিত্র, - শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন, - কর্ণফুলী, - ক্ষুধা ও আশা, - খসড়া কাগজ, - স্বপ্নশিলা, - বিশৃঙ্খলা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।