মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশে নির্মিত মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি?

সঠিক উত্তর

জাগ্রত চৌরঙ্গী

সঠিক উত্তর: জাগ্রত চৌরঙ্গী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জাগ্রত চৌরঙ্গী:
- ডান হাতে গ্রেনেড, বাঁ হাতে রাইফেল, লুঙ্গি পরা, খোলা শরীর, দৃপ্ত পায়ে পেশিবহুল মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তার সড়কদ্বীপে দাঁড়ানো।
- এটিই দেশে নির্মিত মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য।
- মহান মুক্তিযুদ্ধের শুরুতে ১৯ মার্চের সশস্ত্র প্রতিরোধযুদ্ধে নিহত ও আহত বীরদের অসামান্য আত্মত্যাগ স্মরণে ১৯৭৩ সালে নির্মিত হয়েছিল জাগ্রত চৌরঙ্গী।
- ঢাকা আর্ট কলেজের সেই সময়ের অধ্যক্ষ দেশের খ্যাতিমান ভাস্কর আবদুর রাজ্জাকের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল এই দৃষ্টিনন্দন স্থাপত্যকর্ম।

অন্যদিকে  -
- সংশপ্তক ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত একটি স্মারক ভাস্কর্য।
- এর নির্মাতা ভাস্কর হামিদুজ্জামান খান।

- স্বাধীনতা সংগ্রামের অন্যতম সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত ভাস্কর্যটির নাম অপরাজেয় বাংলা।
- ভাস্কর্যটি বিষয়বস্তু তিনজন দণ্ডায়মান মুক্তিযোদ্ধা।
- এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ।

- ২৬ মার্চ আর ১৬ ডিসেম্বর, এই দৈর্ঘ্য প্রস্থেই নির্মাণ করা হয়েছে পাবনার সাঁথিয়া উপজেলা চত্বরে 'স্বাধীনতা সোপান'।
- ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এ মুক্তমঞ্চ।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সংশপ্তক
  2. অপরাজেয় বাংলা
  3. জাগ্রত চৌরঙ্গী সঠিক
  4. স্বাধীনতা সোপান

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল