মূল বিষয়বস্তুতে যান

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি?

সঠিক উত্তর

দিগদর্শন

সঠিক উত্তর: দিগদর্শন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘দিগদর্শন’ পত্রিকা:
- দিগদর্শন বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা।
- শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন কর্তৃক প্রকাশিত এবং বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যান এর পুত্র জন ক্লার্ক মার্শম্যান কর্তৃক সম্পাদিত এটি ছিল মাসিক পত্রিকা।

- দিগদর্শন প্রথম সংখ্যাটি ১৮১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়। নামপত্রে সুস্পষ্টরূপে সাময়িক পত্রিকাটির প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে: ‘যুবলোকের কারণ সংগৃহীত নানা উপদেশ’ (যুবাদের জন্য সংগৃহীত বিভিন্ন তথ্য)।

- কলিকাতা স্কুল-বুক সোসাইটি অনুভব করেছিল যে, দিগদর্শনকে বিদ্যালয়ে পাঠ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাই সমিতি এর অনেকগুলি কপি ক্রয় করে এবং সম্পাদককে এটির ইংরেজি সংস্করণ প্রকাশের জন্য অনুরোধ জানায়।

- দৈনিক সংবাদপত্র ফ্রেন্ড অব ইন্ডিয়া ১৮১৮ সালের ডিসেম্বর মাসে প্রত্যেকটি সংখ্যার আলাদা ইংরেজি সংস্করণ এবং কিছুসংখ্যক কপি ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রকাশের প্রস্তাব দেয়। প্রকাশকগণ শেষ পর্যন্ত উভয় প্রস্তাব মেনে নেন।

- সর্বমোট ২৬টি বাংলা সংস্করণ এবং ১৬টি করে ইংরেজি ও উভয়ভাষায় সংস্করণ প্রকাশিত হয়। ইংরেজি সংস্করণের নামপত্রে বিবৃত হয় ম্যাগাজিন ফর ইন্ডিয়ান ইয়ুথ (ভারতীয় যুবাদের জন্য সাময়িক পত্রিকা)।

তাছাড়া,
• 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু ১৮৩৬ সালে পুনর্বার ছাপা হয়। ১৮৩৯ সালে সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
• ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বিখ্যাত সাহিত্যপত্র ‘বঙ্গদর্শন’ প্রকাশিত হয়।
• ১৮৯১ খ্রিষ্টাব্দে রবীন্দ্র-ভাতুষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় প্রকাশিত হয় 'সাধনা' পত্রিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বঙ্গদর্শন
  2. দিগদর্শন সঠিক
  3. সাধনা
  4. সংবাদ প্রভাকর

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল