মেধাবী
Toggle menu

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস কোনটি?

সঠিক উত্তর
করুণা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস 'করুণা'।
মাসিক 'ভারতী' পত্রিকায় এক বছর ধরে (আশ্বিন-ভাদ্র, ১২৮৪-৮৫) উপন্যাসটি ছাপা হয়। 
- এই উপন্যাসটি সাতাশ পরিচ্ছেদ বিশিষ্ট। 
- উল্লেখযোগ্য চরিত্র: মহেন্দ্র, মোহিনী, রজনী। 

অন্যদিকে, 
• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস - 'বউঠাকুরানীর হাট'
- ১৮৮১-৮২ খ্রিষ্টাব্দে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 

• রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম প্রকাশিত কবিতার নাম 'হিন্দুমেলার উপহার' 
- ২৫/২/১৮৭৪ সালে অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়। তের বছর বয়সে তিনি এটি রচনা করেন। 

• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্প 'ভিখারিনী'
- গল্পটি ১৮৭৭ সালে ভারতী পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

করুণা সঠিক
ভিখারিনী
হিন্দুমেলার উপহার
বউঠাকুরানীর হাট

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড