'আলালের ঘরের দুলাল' উপন্যাস: - উপন্যাসের প্রাথমিক প্রচেষ্টায় প্যারীচাদঁ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুরের 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) সালে বিশিষ্ট স্থান অধিকার করে আছে। - এই উপন্যাসের বিষয়বস্তুর নীতিঘেঁষা এই বাস্তব কাহিনিটিতে কুশিক্ষা, সঙ্গ, অভিভাবকের প্রশ্রয় ও অমনোযোগিতায় ধনীর সন্তানের জীবনের দুঃখজনক পরিণাম এবং দঃখ দুর্দশা ভোগের পর পুনরায় ভাল মানুষ হয়ে ওঠার দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। - 'আলালের ঘরে দুলাল' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ছিলেন ধনির আদুরের সন্তান 'মতিলাল'।
প্যারীচাঁদ মিত্র: - ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম। - তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী। - তাঁর ছন্দনাম “টেকচাঁদ ঠাকুর”। - ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন।
তাঁর উপন্যাস সমূহ: আলালের ঘরে দুলাল, - আধ্যাত্নিকা, - অভেদী।
তাঁর একমাত্র প্রহসন: - মদ খাওয়া বড় দায়-জাত থাকার কি উপায়।
উৎস: ১) বাংলাপিডিয়া। ২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। ৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।