রাইফেল রোটি আওরাত: - আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। - এটি মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস। - উপন্যাসটির রচনাকাল ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত। - আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়। - ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি প্রচলিত অর্থের চরিত্র নির্ভর উপন্যাস নয়।
আনোয়ার পাশা: - আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক। - জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
তাঁর রচিত উপন্যাস: - নিশুতি রাতের গাথা, - নীড় সন্ধানী ও - রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)।
তাঁর রচিত কাব্যগ্রন্থ: - নদী নিঃশেষিত হলে, - সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী ও - অন্যান্য কবিতা।
অন্যদিকে, - 'নিষিদ্ধ লোবান' সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। - 'হাঙর নদী গ্রেনেড' সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। - 'জোছনা ও জননীর গল্প' হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস।
উৎস: ১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর। ২) বাংলাপিডিয়া।