মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশ ভূখন্ড থেকে প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি?

সঠিক উত্তর

রঙ্গপুর বার্তাবহ

সঠিক উত্তর: রঙ্গপুর বার্তাবহ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'রঙ্গপুর বার্তাবহ' পত্রিকা প্রকাশের ইতিহাস :
- ১৭৮০-১৮৪৬ খ্রিস্টাব্দ সময়কালে সংবাদপত্রগুলি মূলত কলকাতা থেকেই প্রকাশিত হয়েছে।
- কেন্দ্রীয় রাজধানী এবং শিল্প-সাহিত্য ও ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে সেটাই ছিল স্বাভাবিক।
- বর্তমানে বাংলাদেশ হিসেবে পরিচিত ভূ-খন্ডটি তখন ছিল বঙ্গ প্রদেশের একটি অনুন্নত অংশ যেখানে সাক্ষরতার হার ছিল অতি অল্প, যোগাযোগ ব্যবস্থা ছিল দুর্বল আর মুদ্রণের সুযোগ ছিল অনুপস্থিত।
- তবু বর্তমান বাংলাদেশ অঞ্চলে ১৮৪৭ খ্রিস্টাব্দে জেলা শহর রংপুর থেকে প্রথম সাপ্তাহিক সংবাদপত্র রঙ্গপুর বার্তাবহ প্রকাশিত হয়।
- এর পৃষ্ঠপোষক ছিলেন কুন্ডির জমিদার কালীচরণ রায় চৌধুরী।
- ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকাশিত এই সাপ্তাহিকের সম্পাদক ছিলেন গুরুচরণ রায়।

• 'রঙ্গপুর বার্তাবহ' আরো নিয়ে কিছু তথ্য :
- রঙ্গপুর বার্তাবহ পূর্ববঙ্গ থেকে প্রকাশিত সর্বপ্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা।
- রংপুরের কুনডি পরগণার জমিদার কালীচন্দ্র রায়ের আর্থিক আনুকূল্যে ১৮৪৭ সালের আগস্ট মাসে (বাংলা ভাদ্র, ১২৫৪) পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- ১৮৫৪ সাল পর্যন্ত তেমন কোন উল্লেখযোগ্য বিরতি ছাড়াই এর প্রকাশনা অব্যাহত থাকে।
- পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন গুরুচরণ শর্মা রায়।
- পরবর্তীকালে পত্রিকাটি বিদেশী শাসন এবং জনগণের ওপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সমালোচনামুখর হয়ে ওঠে।
- ১৮৫৭ সালে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. দিগদর্শন
  2. ঢাকা প্রকাশ
  3. রঙ্গপুর বার্তাবহ সঠিক
  4. গ্রামবার্তা প্রকাশিকা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল