বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কৃষ্ণকুমারী
সঠিক উত্তর
সঠিক উত্তর: কৃষ্ণকুমারী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'শর্মিষ্ঠা' মাইকেল মধুসূদন দত্তের প্রকাশিত প্রথম বাংলা নাটক। নাটকটি পুরাণের কাহিনি অবলম্বনে রচিত। উল্লেখযোগ্য চরিত্র, যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ।
পদ্মাবতী, মধুসূদন দত্তের পৌরাণিক নাটক। গ্রীক পুরাণের গল্প অনুসারে রচিত।
১৮৬০ সালে রচিত, ১৮৬১ সালে প্রকাশিত বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্তের 'কৃষ্ণকুমারী'। নাটকের কাহিনি নেওয়া হয়, উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো- কৃষ্ণকুমারী, মদনিকা, ভীম-সিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমুখ।
'রক্তাক্ত প্রান্তর' ১৯৬২ সালে প্রকাশিত মুনীর চৌধুরী রচিত নাটক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন