নুরুল মোমেন: - নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে। - নুরুল মোমেনের প্রথম নাটক ‘রূপান্তর’ ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়। তিনি নিজে নাটকটি পরিচালনা করেন। - ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়। তাঁর 'নেমেসিস' নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়। - 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত। - নুরুল মোমেন রচিত প্রথম রম্যগ্রন্থ 'বহুরূপা'। ১৯৪৮ সালে ‘বহুরূপা’ নামক রম্যরচনাটি প্রকাশিত হয়।
নুরুল মোমেন রচিত অন্যান্য রম্যগ্রন্থ হলো: - নরসুন্দর, - হিংটিং ছট (প্রথম ও দ্বিতীয় খণ্ড)।
নুরুল মোমেন রচিত বিখ্যাত নাটকসমূহ: - নেমেসিস, - যদি এমন হতো, - নয়া খান্দান, - আলোছায়া, - আইনের অন্তরালে, - শতকরা আশি, - রূপলেখা, - যেমন ইচ্ছা তেমন।
উৎস: ১)বাংলাপিডিয়া। ২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।