মূল বিষয়বস্তুতে যান

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?

সঠিক উত্তর

সম্বাদ প্রভাকর

সঠিক উত্তর: সম্বাদ প্রভাকর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হলো ‘সম্বাদ প্রভাকর’।
--------------------
• সম্বাদ প্রভাকর:
- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হলো ‘সম্বাদ প্রভাকর’।
- এটি প্রথমে ১৮৩১ সালের ২৮ জানুয়ারি কলকাতা থেকে সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়।
- এর সম্পাদক ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, এবং তাঁর সহকারী ছিলেন যোগেন্দ্রমোহন ঠাকুর।

- এই পত্রিকাটি স্বদেশি ভাবধারার সমর্থক ছিল এবং পাশ্চাত্যমুখী বাবু-সংস্কৃতির বিরোধিতা করত। এটি নারী স্বাধীনতার পক্ষেও ছিল না। প্রথম পর্যায়ে এটি প্রায় দেড় বছর প্রকাশিত হয়। পরবর্তীতে ১৮৩৬ সালের ১০ আগস্ট থেকে এটি আবার প্রকাশিত হয় এবং ধীরে ধীরে বারত্রৈয়িক (সপ্তাহে তিন দিন) রূপ ধারণ করে। ১৮৩৯ সালের ১৪ জুন এটি বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়ে ইতিহাস সৃষ্টি করে। পরে ১৮৫৩ সাল থেকে এটি মাসিক সংকলনও প্রকাশ করতে থাকে। ঈশ্বরচন্দ্র গুপ্তের মৃত্যুর (১৮৫৯) পর তাঁর ভাই রামচন্দ্র গুপ্ত এর সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন।
------
অন্যদিকে,
- ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র- বেঙ্গল গেজেট।
- দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন- জন ক্লার্ক।
- সাপ্তাহিক সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক- জন ক্লার্ক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সম্বাদ প্রভাকর সঠিক
  2. বেঙ্গল গেজেট
  3. দিগদর্শন
  4. সমাচার দর্পণ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল