বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হলো সংবাদ প্রভাকর। ১৮৩৯ সালের ১৪ জুন ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদনায় সংবাদ প্রভাকর দৈনিক পত্রিকা হিসেবে প্রথম প্রকাশিত হয়। এর পূর্বে এটি ১৮৩১ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
অন্যদিকে, সমাচার দর্পণ (২৩ মে ১৮১৮) হলো বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা। রঙ্গপুর বার্তাবহ (আগস্ট ১৮৪৭) হলো বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম পত্রিকা ঢাকা প্রকাশ (৭ মার্চ ১৮৬১) হলো ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা।