⇒ প্রত্যয়ান্ত বহুব্রীহি: বহুব্রীহি সমাসের পরে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে যে সমাস তৈরি হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস বলে। যেমন: - এক দিকে চোখ যার = একচোখ + আ = একচোখা, - ঘরের দিকে মুখ যার = ঘরমুখ + ও = ঘরমুখো, - দুই দিকে যার মন = দো + মন + আ = দোমনা ইত্যাদি।
অন্যদিকে, কদাচার, পাণ্ডুলিপি ও মহাকীর্তি কর্মধারয় সমাসের উদাহরণ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকারণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।