কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ঋণমুক্ত
সঠিক উত্তর
সঠিক উত্তর: ঋণমুক্ত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ঋণমুক্ত = 'ঋণ থেকে মুক্ত'। এখানে পূর্বপদ থেকে পঞ্চমী বিভক্তি ‘থেকে’ লোপ পেয়েছে, তাই এটি পঞ্চমী তৎপুরুষ সমাস।
• পঞ্চমী তৎপুরুষ সমাস:
- যে তৎপুরুষ সমাসে পূর্বপদের পঞ্চমী বিভক্তি (হতে, থেকে, চেয়ে ইত্যাদি) লোপ পায়, তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।
------
অন্যদিকে,
- শ্রমলব্ধ= 'শ্রম দ্বারা লব্ধ'। পূর্বপদ থেকে তৃতীয়া বিভক্তি ‘দ্বারা’ লোপ পাওয়ায় এটি তৃতীয়া তৎপুরুষ সমাস।
- জলমগ্ন = 'জলে মগ্ন'। পূর্বপদের সপ্তমী বিভক্তি ‘এ’ লোপ পাওয়ায় এটি সপ্তমী তৎপুরুষ সমাস।
- ছাত্রবৃন্দ = 'ছাত্রদের বৃন্দ'। পূর্বপদের ষষ্ঠী বিভক্তি ‘দের/এর’ লোপ পাওয়ায় এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন