- ১০ মিলিয়ন মানুষের
জাকার্তাকে বিবিসি বিশ্বের "
সবচেয়ে দ্রুত ডুবে যাওয়া শহর" হিসেবে অভিহিত করেছে।
- হংকং ভিত্তিক অলাভজনক পরিবেশ সংস্থা আর্থের মতে, শহরটি প্রতি বছর ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত ডুবে যাচ্ছে।
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, ২০৫০ সালের মধ্যে জাকার্তার অধিকাংশ অংশই পানির নিচে তলিয়ে যাবে।
- পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে ইন্দোনেশিয়ার রাজধানী বোর্নিও দ্বীপের নুসানতারা স্থানান্তরিত হচ্ছে যা জাকার্তা থেকে ১,২০০ মাইল দূরে অবস্থিত।
- শুধু জাকার্তাই নয়, ঢাকার তলিয়ে যাওয়ার ঝুঁকিও কম নয়।
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুসারে, ২১০০ সালের মধ্যে ঢাকা, লাগোস ও ব্যাংকক পুরোপুরি অথবা আংশিক ডুবে যেতে পারে।
- এরমধ্যে ঢাকাই সবচেয়ে জনবহুল শহর।
উৎস: দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড