মেধাবী
Toggle menu

‘বীণাপাণি’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?

সঠিক উত্তর
বীণা পাণিতে যার = বীণাপাণি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বহুব্রীহি সমাস: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বুঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।

⇒ ব্যধিকরণ বহুব্রীহি সমাস:
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনােটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে বলা হয় ব্যধিকরণ বহুব্রীহি সমাস।
যেমন:
- বীণা পানিতে যার = বীণাপাণি;
[এখানে ‘বীণা’ কিংবা পাণী কোনটির অর্থের প্রাধান্য নেই এবং পূর্বপদ ও পরপদ কোনোটিই বিশেষণ নয়। বীণাপাণি বলতে সরস্বতী দেবীকে বুঝায়।]

এরূপ কিছু উদাহরণ-
- আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ;
- কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব;
- পাপে মতি যার = পাপমতি;
- পদ্ম নাভিতে যার = পদ্মনাভ;
- ধর্মে মতি যার = ধর্মমতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বীণার পাণি = বীণাপাণি
বীণাতে যে পাণি = বীণাপাণি
বীণা পাণিতে যার = বীণাপাণি সঠিক
বীণা ও পাণি = বীণাপাণি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড