ম বর্ণের উচ্চারণ: - ম বর্ণের সাধারণ উচ্চারণ [ম]। - শব্দের প্রথম বর্ণে ম-ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণের সময়ে ম-এর উচ্চারণ [অঁ]-এর মতো হয়, যেমন: - শ্মশান [শঁশান্], - স্মরণ [শঁরোন্]।
- শব্দের মধ্যে ম-ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণে দ্বিত্ব হয় এবং সামান্য অনুনাসিক হয়, যেমন: - আত্মীয় [আতিঁয়ো], পদ্ম [পদ্দোঁ]। - কিছু ক্ষেত্রে ম-ফলায় ম্- এর উচ্চারণ বজায় থাকে, যেমন: - যুগ্ম [জুগ্মো], - জন্ম [জমো], - গুল্ম [গুমো]।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।