মূল বিষয়বস্তুতে যান

সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

সঠিক উত্তর

সুপ্ + অন্ত = সুবন্ত

সঠিক উত্তর: সুপ্ + অন্ত = সুবন্ত

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সন্ধি: 
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।

যেমন –
- আশা + অতীত = আশাতীত।
- হিম + আলয় = হিমালয়।
- প্রথমটিতে আ + অ = আ (া) এবং দ্বিতীয়টিতে অ + আ = আ (া) হয়েছে।
- আবার, তৎ + মধ্যে =তন্মধ্যে, এখানে ত + ম = ন্ম হয়েছে।

• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি: 

- ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্‌, জ্, ড্ (ড়), দ্‌, ব্‌ হয়।
- পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।

যেমন-
- ক্ + অ = গ ↔ দিক্ + অন্ত = দিগন্ত।
- চ্ + অ = জ ↔ ণিচ্ + অন্ত = ণিজন্ত।
- ট্ + আ = ড় ↔ ষট্ + আনন = ষড়ানন।
- ত্ + অ = দ ↔ তৎ + অবধি = তদবধি।
- প্ + অ = ব ↔ সুপ্ + অন্ত = সুবন্ত।

এরূপ: 
- বাগীশ, তদন্ত, বাগাড়ম্বর, কৃদন্ত, সদানন্দ, সদুপায়, সদুপদেশ, জগদিন্দ্র ইত্যাদি।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম - ১০ম  শ্রেণি (২০১৯)। 

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. দিগ্‌ + অন্ত = দিগন্ত
  2. ণিজ্‌ + অন্ত = ণিজন্ত
  3. ষঠ্‌ + আনন = ষড়ানন
  4. সুপ্ + অন্ত = সুবন্ত সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল