মেধাবী
Toggle menu

‘যথেষ্ট’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

সঠিক উত্তর
যথা + ইষ্ট

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সন্ধি: সন্ধি শব্দের অর্থ মিলন। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।

⇒ সূত্র: অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়। এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- যথা + ইষ্ট = যথেষ্ট;
- শুভ + ইচ্ছা = শুভেচ্ছা;
- মহা + ঈশ = মহেশ;
- পরম + ঈশ = পরমেশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

যথা + অষ্ট
যথা + ঈষ্ট
যথা + এষ্ট
যথা + ইষ্ট সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড