মূল বিষয়বস্তুতে যান

'ক্ষুন্নিবৃত্তি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

সঠিক উত্তর

ক্ষুধ্‌ + নিবৃত্তি

সঠিক উত্তর: ক্ষুধ্‌ + নিবৃত্তি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'ক্ষুন্নিবৃত্তি' শব্দের সন্ধি বিচ্ছেদ - ক্ষুধ্‌ + নিবৃত্তি। 
- এটি সংস্কৃত ব্যঞ্জনসন্ধির উদাহরণ। 

সন্ধির নিয়ম: 
- আগে ৎ বা দ্‌ এবং ন্‌ / ম্‌ থাকলে ৎ বা দ্‌ স্থানে 'ন্‌' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়।
- কিন্তু, ৎ / দ্-এর পর ল্ থাকলে ৎ / দ্ সন্ধিতে 'ল্‌' হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।
যেমন -
- ৎ + ন্‌ = ন্ন; উৎ + নীত = উন্নীত।
- ধ্‌ + ন্‌ = ন্ন; ক্ষুধ্‌ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি
- দ্‌ + ম্‌ = ন্ম; তদ্‌ + মাত্র = তন্মাত্র।
- ৎ + ল্‌ = ল্ল; উৎ + লাস = উল্লাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ক্ষুণ + নিবৃত্তি
  2. ক্ষুৎ + নিবৃত্তি
  3. ক্ষুন + নিবৃত্তি
  4. ক্ষুধ্‌ + নিবৃত্তি সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল