বাংলা সাহিত্য MCQ
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ সংকলন?
সঠিক উত্তর
দুর্দিনের যাত্রী
সঠিক উত্তর: দুর্দিনের যাত্রী
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'দুর্দিনের যাত্রী' প্রবন্ধগ্রন্থ:
• 'দুর্দিনের যাত্রী' কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধের সংকলন।
• (১৮৯৯-১৯৭৬) সমকালীন ব্রিটিশ-অসহযোগ আন্দোলনের যুগে কাজী নজরুল ইসলাম সমাজ-রাজনীতি সচেতন ও সাম্রাজ্যবাদ বিরোধী বক্তব্য সাহস ও স্পষ্টতার সঙ্গে তাঁর প্রবন্ধে প্রকাশ করেছেন।
• ১৯২২ খ্রিস্টাব্দের ১১ই আগস্ট অর্ধসাপ্তাহিক ধূমকেতু পত্রিকার প্রথম সংখ্যা বের হয়। নজরুল 'ধূমকেতু' তে যে সকল সম্পাদকীয় প্রবন্ধ লিখেছেন, সেগুলোরই কতিপয়ের সংকলন করে 'দুর্দিনের যাত্রী' গ্রন্থটি প্রকাশিত হয়।
• নজরুলের 'দুর্দিনের যাত্রী' (১৯২৬) গ্রন্থের প্রবন্ধসমূহ প্রচণ্ড দেশপ্রেমস্নাত।
অন্যদিকে,
‘মোরা সবাই স্বাধীন মোরা সবাই রাজা’, ‘তুড়ী বাঁশির ডাক’ ও ‘লক্ষ্মীছাড়ার দল’ কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ।
------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
• কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ:
- চোখের চাতক,
- নজরুল গীতিকা,
- সুর সাকী,
- বনগীতি প্রভৃতি।
• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
অভিসম্বন্ধ: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন
রেফারেন্স মাত্র
- মোরা সবাই স্বাধীন মোরা সবাই রাজা
- তুড়ী বাঁশির ডাক
- দুর্দিনের যাত্রী সঠিক
- লক্ষ্মীছাড়ার দল
প্রশ্ন তথ্য
- বিষয়
- বাংলা সাহিত্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00